• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি

ডেস্ক রিপোর্ট / ৬৫ বার
সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি। এর মধ্যেই নতুন এক ঝামেলায় জড়িয়ে গেলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে মেসি ও এএফএ’র বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে। এতে বিশ্বকাপের আগেই মেসির গ্রেপ্তারের শঙ্কা তৈরি হয়েছে।আমেরিকান সংবাদমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য।
মামলাটি করেছে ভিআইডি নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তারা সাধারণত খেলাধুলা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করে।
এই ঘটনার সূত্র গত অক্টোবরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে। প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। গত আগস্টে মায়ামিভিত্তিক ভিআইডি ৭০ লাখ ডলারে এই দুটি ম্যাচ আয়োজনের একক স্বত্ব কিনে নেয়। চুক্তিতে বলা ছিল, চোট না থাকলে মেসি প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলবেন।
তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে খেলতে দেখা যায়নি। তিনি মায়ামির হার্ড রক স্টেডিয়ামের একটি বিশেষ সুইটে পরিবারসহ বসে খেলা দেখেন। ভিআইডির দাবি, সেই সুইটের খরচও তারাই বহন করেছিল। পরের দিনই মেসি মাঠে নামেন। ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচে দুই গোল করে ৪-০ জয়ে ভূমিকা রাখেন। পরে আর্জেন্টিনার হয়ে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচেও খেলেন মেসি। সেই ম্যাচে আর্জেন্টিনা ৬-০ গোলে জয় পায়।
মামলায় আরও একটি অভিযোগ করা হয়েছে। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি মূলত শিকাগোর সোলজার ফিল্ডে হওয়ার কথা ছিল, যেখানে ধারণক্ষমতা ৬১ হাজার ৫০০। কিন্তু পরে ম্যাচটি সরিয়ে নেয়া হয় ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে, যার ধারণক্ষমতা মাত্র ২১ হাজার ৫৫০। ভিআইডির দাবি, এতে তাদের ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে।
এদিকে, এএফএর এক কর্মকর্তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে শিকাগোতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছিল। অন্যদিকে শিকাগো কর্তৃপক্ষ বলছে, টিকিট বিক্রি কম হওয়াই ছিল আসল কারণ।
ভিআইডির অভিযোগ, এ বছর চীনে ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল এএফএ। কিন্তু গ্রীষ্মে বিশ্বকাপসহ ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডারের মাঝে সেই ম্যাচ আর হচ্ছে না। ফলে সব হারানো অর্থ ফেরত পেতেই মামলার পথ বেছে নিয়েছে ভিআইডি।
তবে এএফএ এখন পযর্ন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর