• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

ঘুরতে গিয়ে নিখোঁজ স্বামী, উখিয়ায় মিলল স্ত্রীর বস্তাবন্দি লাশ

নিজস্ব প্রতিবেদক / ৫৮৬ বার
সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলায় আবারও মিলল নারীর বস্তাবন্দি লাশ। বুধবার (১৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে বস্তার ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা দুর্গন্ধ টের পেয়ে একটি বস্তার ভেতরে লাশ দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের নাম রহিমা (৩০) বলে ধারণা করা হচ্ছে। তার পিতা আমির হোসেন ও মাতা সেলিনা, ঠিকানা—আব্দুর রহমান বদি স্কুলের পাশে, ১নং ওয়ার্ড, জালিয়াপালং ইউনিয়ন, উখিয়া।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, গত ৬ নভেম্বর রহিমার স্বামী জসিম উদ্দিন (পিতা-জাফর উদ্দিন), সাং-পশ্চিম মরিচ্যা (গরু বাজারের পশ্চিম পাশে), ১নং ওয়ার্ড, হলদিয়াপালং ইউনিয়ন—স্ত্রীকে “ঘুরতে নিয়ে যাবেন” বলে পিতার বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহিমা নিখোঁজ ছিলেন। সেই দিন থেকেই জসিমও গা-ঢাকা দেন।

স্থানীয়দের ধারণা, স্ত্রী হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী।

উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর