• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে

নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার
সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম ফলিয়াপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার ২৬তম বার্ষিক সভা আজ শুক্রবার (৮ মে) অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০ ঘটিকা থেকে মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এবারের সভায় সভাপতিত্ব করছেন মসজিদের সুযোগ্য খতিব হযরত মাওলানা জয়নাল আবেদীন সাহেব। বার্ষিক এই সম্মেলনে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি জুমার নামাজ আদায়ের পাশাপাশি দ্বীনি আলোচনায় অংশ নিতে সমবেত হয়েছেন।

মসজিদ ও মাদ্রাসা কমিটি সূত্রে জানা গেছে, বর্তমানে এই দ্বীনি প্রতিষ্ঠানের অসংখ্য উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। “আল্লাহর ঘর মসজিদের এই উন্নয়ন কাজে শরিক হওয়া অত্যন্ত সওয়াবের কাজ। আমরা সমাজের সামর্থ্যবান ও ধর্মপ্রাণ ব্যক্তিদের এই মহৎ কাজে সার্বিক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”

সভার আয়োজকরা জানান, যারা এই নেক কাজে অংশ নিতে চান তারা সরাসরি মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে দান করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর