• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

চকরিয়ায় মহাসড়কে রশির ফাঁদে আটকিয়ে ডাকাতি, নিহত যুবক উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক / ৯৫৮ বার
সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুর্ধর্ষ ডাকাতদলের হামলায় মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) নামে উখিয়ার এক যুবক নিহত হয়েছেন। এসময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত যুবক মাহমুদুল্লাহ রিয়াদ উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। গত ২২ দিন আগে তার স্ত্রীও মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

তিনি বলেন, ‘ ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে।’ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত চারজনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের ওই ঢালায় ডাকাত দল তৎপর হয়ে উঠেছে। প্রায়শই গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে। কিন্তু যথাযথ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

পুলিশ বলছে, কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর