• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি

বিশেষ প্রতিবেদক / ৩০৩ বার
সময় : সোমবার, ৪ মে, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে ইয়াবা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বাজার কমিটির সাধারণ সম্পাদক রুবেল সওদাগর ও সিএনজি সমিতির সভাপতি জসিমের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, গত ৩ মে কুতুপালং বাজারের সিএনজি পার্কিং এলাকা থেকে বালুখালীগামী একটি সিএনজি থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ছিনতাই করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এছাড়া একই দিন সন্ধ্যার দিকে রুবেল সওদাগরের নেতৃত্বে রোহিঙ্গা নুরু নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পর বিষয়টি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

অভিযোগ রয়েছে, ১০ লাখ টাকা ছিনতাইয়ের পর বাজার কমিটির সাধারণ সম্পাদক রুবেল সওদাগর নিজের ফেসবুক আইডি থেকে ওই টাকা নিজের দাবি করে একটি পোস্ট দেন, যা নিয়ে আরও বিতর্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল জানায়, বাজার কমিটির নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড বাজারের সুনাম নষ্ট করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজার কমিটির এক সদস্য বলেন, “বাজার কমিটির নাম ব্যবহার করে ইয়াবা ও টাকা ছিনতাই করা হচ্ছে। এতে আমাদের কমিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে কুতুপালং বাজার এলাকায় অন্তত চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, অভিযুক্ত রুবেল সওদাগর ও জসিমকে তাদের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর