• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ

নিজস্ব প্রতিবেদক / ৭৫ বার
সময় : বুধবার, ৬ মে, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী সোনারপাড়া বাজারে খাস আদায় কমিটির নাম ভাঙিয়ে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে খাস কালেকশন কমিটিকে লিগ্যাল নোটিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উল্লাহ ।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় চলতি অর্থবছরে সোনারপাড়া বাজার ইজারা প্রদানের জন্য টেন্ডার আহ্বান করা হলেও কোনো ব্যক্তি ইজারা গ্রহণ না করায় হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা-২০২৫ অনুযায়ী খাস আদায় কমিটি গঠন করা হয়। শুরুতে কমিটির কার্যক্রমে ব্যবসায়ী ও স্থানীয়দের সন্তুষ্টি থাকলেও বর্তমানে কিছু অসাধু ব্যক্তি কমিটির নাম ব্যবহার করে বাজারের বাইরের এলাকা থেকেও আসা ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায় করছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি এবং এতে বাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল একাধিকবার সংশ্লিষ্টদের সতর্ক করলেও কোনো সুফল পাওয়া যায়নি।

অভিযোগকারী রফিক উল্লাহ বলেন, গরীব ব্যবসায়ী ও দূর-দূরান্ত থেকে আসা কৃষকদের কাছ থেকে জোর করে টোল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর