• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত প্রার্থীকে জরিমানা

ডেক্স রিপোর্ট / ১৩৪ বার
সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় বিবি ফাতেমা এতিমখানায় অভিভাবক সমাবেশের নামে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছিলেন জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি-১৮ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম বলেন, অভিভাবক সমাবেশের নাম করে সেখানে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছিল। দায় এড়ানোর জন্যই অভিভাবক সমাবেশের নাম দেওয়া হয়েছে। তাদের দাবিরও সত্যতা পাওয়া যায়নি। নির্বাচনি কার্যক্রমের কিছু ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যেখানে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিলেছে। পরে প্রার্থীর প্রতিনিধি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর