• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই 

নিজস্ব প্রতিবেদক / ২১৫ বার
সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় ফ্রেন্ডশিপ হাসপাতালের পাশ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ডাকাত জুলুর ছেলে বাবুলের বিরুদ্ধে। ঘটনার পর স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে সে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুরে বাবুলের বাড়ির সামনে দিয়ে ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় তিনি সেগুলো ছিনতাই করেন। পরে স্ত্রী-সন্তানসহ শ্বশুরবাড়ি মহেশখালীতে পালিয়ে যান। বর্তমানে তার বাড়ি তালাবদ্ধ রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, বাবুল শুধু ছিনতাইকারীই নয়, বরং দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে ইয়াবা ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত।

 

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাবুল ২০ হাজার পিস ইয়াবা নেওয়ার কথা স্বীকার করে। তবে সে দাবি করে, ইয়াবাগুলো বালুখালী এলাকার ইমন তার কাছে এনে দিয়েছিল।

 

এদিকে, জলুর মেয়ের জামাই থাইংখালী এলাকার টুকাই রাসেল ছিনতাইকৃত ইয়াবাগুলো ভাগ-বাটোয়ারা করছে বলেও অভিযোগ রয়েছে।

 

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি যৌথবাহিনীর অভিযানে ডাকাত জলুর আরেক ছেলে আমিনকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে।

 

এছাড়া ডাকাত জলুর বিরুদ্ধে বন বিভাগের জায়গা দখল করে তিনটি বাড়ি নির্মাণের অভিযোগও রয়েছে।

 

এ ঘটনায় স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর