• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট!

উখিয়া প্রতিনিধি / ৪১১ বার
সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বালুখালী বাজার ইজারা দেওয়া হলেও পালংখালী ৪নং ওয়ার্ড মরাগাছ তলা এলাকায় বাজার ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এপিবিএন চেকপোস্ট সংলগ্ন এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করছেন বিএনপি নেতা ফোরকান চৌধুরীর ছোট ভাই সাইফুল এবং যুবদল পরিচয়দানকারী খালেক নামের এক ব্যক্তি,তারা নির্দিষ্ট হারে টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের দাবি, তারা বৈধভাবে বাজার ইজারা নিয়েছেন এবং সেই অনুযায়ী টাকা সংগ্রহ করছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, “আমাদের কাছ থেকে ইজারার নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, নির্ধারিত টাকার চেয়ে বেশি আদায় করা হচ্ছে, টাকা না দিলে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়।”

এ বিষয়ে ইজারাদার ফোরকান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বাজার ইজারা নিয়েছি, তাই নিয়ম অনুযায়ী টাকা নেওয়া হচ্ছে।”

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, “বাজার ছাড়া বাইরে কোথাও ইজারা দেওয়া হয়নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান পালংখালীর ৪নং ওয়ার্ড ময়নার ঘোনা থেকে সেনাবাহিনী রাস্তার মাথা পযন্ত ৫আগষ্টের পর অলৌকিক ক্ষমতা ব্যবহার করে ময়নার ঘোনা সহ একাধিক জায়গায় চাঁদাবাজি করে আসছে,দ্রুত চাঁদাবাজদের রুখে দেওয়ার আহবান জানান তিনি,

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে,অনেকেই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন,যাতে চাঁদাবাজি বন্ধ হয়ে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর