• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

‎নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ৬ নাগরিক আটক ‎

নিজস্ব প্রতিবেদক / ২৪৪ বার
সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশের সময় মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির চাকমাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ৩৪ বিজিবির বাইশফাঁড়ি বিওপি সদস্যরা সীমান্ত পিলার-৩৬ এর প্রায় ৫০ মিটার ভেতর থেকে অনুপ্রবেশকারী ওই মিয়ানমার নাগরিকদের আটক করে।

‎বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক ব্যক্তিরা মিয়ানমারের তংচংগ্যা জনগোষ্ঠীর সদস্য এবং সবাই পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, শুকর শিকারের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করেছিলেন।

‎আটক ছয় নাগরিক হলেন- মংফুতাই তংচংগ্যা (৩০), কালু তংচংগ্যা (২৬), মুচা তংচংগ্যা (৪৫), মংচিউ তংচংগ্যা (৩০), ভেট্টিয়া তংচংগ্যা (২৫) ও ইতুয়াইন তংচংগ্যা (১৭)। তাদের সবার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার তুমব্রুর মেদাই গ্রামে।

‎বিজিবি জানায়, রাত ৯টার দিকে আটক ব্যক্তিদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

‎নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘বাইশফাঁড়ি বিওপি থেকে আটক মিয়ানমারের ছয় নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

‎এর আগে, ২৩ নভেম্বর একই সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছিল বিজিবি। আন্তর্জাতিক পিলার নং ৪২-এর কাছাকাছি দিয়ে তারা নাইক্ষ্যংছড়ির মনজয়পাড়ায় প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর