• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়ায় বাজার মনিটরিং ও অবৈধ মাটি কাটায় ৫৮ হাজার টাকা জরিমানা

শাহিদ আরমান আশিক, উখিয়া / ২২৩ বার
সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও পালংখালী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা’র নেতৃত্বে বাজার মনিটরিং ও অবৈধভাবে মাটি কটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুতুপালং এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাজার মনিটরিং করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ জন ব্যবসায়ীকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে একইদিন বিকাল ৪টায় পালংখালী এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুই অভিযানে মোট ৫৮,০০০ (আটান্ন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং বাজার কমিটির কর্মকর্তারা।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর