• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

রাজাপালংয়ের আ তং ক উজির ‘হামিদ’,বিচার শালিসের নামে হয়রানি!

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার
সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

‍সরকার পরিবর্তন হয় তবুও পাল্টায় না রুপ। গিরগিটির মতো রঙ পাল্টিয়ে তিনি চেষ্টা করেন ক্ষমতাসীনদের আপন হতে। পতিত আওয়ামী লীগ আমলে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির আপনজন পরিচয়ে দাপিয়ে বেড়াতেন পুরো উখিয়া, রাজাপালং ২নং ওয়ার্ডের উজির খ্যাত স্থানীয় মৃত আব্দুস সালাম হাজির ছেলে আব্দুল হামিদ প্রকাশ উজির হামিদ এখন হয়ে উঠেছেন বিএনপির বড় নেতা অথচ নেই কোনো পদ-পদবী।

গ্রাম্য শালিসের নামে জাদিমুরা, হিজলিয়া, আলিমুড়া সহ ২নং ওয়ার্ডের জনসাধারণকে তিনি প্রতিনিয়ত হয়রানি করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও দালালিতে সিদ্ধহস্ত এই ব্যক্তির রয়েছে উখিয়া থানার চিহ্নিত দালাল হিসেবে কুখ্যাতি।

জাদিমুরা বাসিন্দা মোহাম্মদ মামুন বলেন,’হামিদের অভ্যাস হলো বিচার-শালিসের নামে অর্থ আদায় করা এবং নিরপরাধকে জিম্মি করে ভোগান্তিতে ফেলা। এলাকার লোকেরা তার অত্যাচারে অতিষ্ঠ। ‘

দ্বিচারিতা স্বভাব ও স্থানীয়দের হয়রানি করার অভিযোগ জানতে চাইলে হামিদ বলেন, ‘ এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র যার কোন ভিত্তি নাই। ‘

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ‘ থানার নাম ব্যবহার করে বিচার-শালিসের সুযোগ নেই, বিষয়টি খতিয়ে দেখা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর