• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিয়ম ভেঙ্গে নগদ টাকা বিতরণ: রোহিঙ্গা ক্যাম্পে বিতর্কিত এনজিও “ছওয়াব” এর কর্মকাণ্ডে নিরাপত্তা শঙ্কা বেলায়েত চক্রে ভোগছে নিরহ পর্যটন উদ্যোক্তারা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত

নির্বাচন লড়বেন অভিনেতা আহমেদ শরীফ

ডেস্ক রিপোর্ট / ২২৯ বার
সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তারকারা। কখনো অভিনয় দিয়ে, কখনো নেতৃত্বের অভিজ্ঞতা দিয়ে এই নির্বাচনে বরাবরই সক্রিয় থাকেন সিনিয়র শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার আসন্ন নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ।

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ কথা জানান। আহমেদ শরীফ বলেন, আমেরিকা থেকে কিছু কাজে দেশে এসেছি। কিছুদিনের মধ্যেই আবার চলে যাব। তবে নির্বাচনের আগেই অবশ্যই দেশে ফিরব। যারা শিল্পী সমিতির জন্য কাজ করতে চান, তাদের নিয়ে একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেব।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে তার। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি। আহমেদ শরীফ বলেন, সবার সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনটির নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর