• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার
সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনি প্রচার শুরু করার অভিযোগে তাকে এ নোটিশ দেয়া হয়েছে।

 

আজ (বুধবার, ১৪ জানুয়ারি) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেয়া হয়।

এতে উল্লেখ করা হয়, মো. মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তিনি তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন, যা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১২ (১) অনুযায়ী—ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনি প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত, সেহেতু ১৩ জানুয়ারি প্রচার চালানো বিধি ৩ ও ১৮-এর লঙ্ঘন।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর