• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গ্রেপ্তার না হওয়ার জন্য বিএনপিতে যোগ দিলেন শতাধিক আ.লীগ নেতাকর্মী

ডেক্স রিপোর্ট / ১৯৫ বার
সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক পটপরিবর্তন ও গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবদুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। কামারপুকুর বাজারে এই যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য বিরাজ করছে।

বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি সম্প্রতি বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিনে মুক্ত হয়েছেন। রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকার, কামারপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার। এ ছাড়া ওই ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী ও সমর্থক এই যোগদান কর্মসূচিতে অংশ নেন।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস ও কমেন্টে অনেকে বিষয়টি ‘সুবিধাবাদী রাজনীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন। সমালোচকদের মতে, মামলা ও পুলিশের গ্রেপ্তার এড়াতেই এসব নেতাকর্মী দলবদল করছেন। আবার সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের দলে ভিড়িয়ে বিএনপি তাদের রাজনৈতিক নৈতিকতাকে ক্ষুণ্ন করছে কিনা।

যোগদান বিষয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগ করলেও বর্তমানে দলে বঙ্গবন্ধুর আদর্শ নেই। দুর্নীতি আর কর্মীদের অবমূল্যায়নের কারণে আমি অতিষ্ঠ। তাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।’

বিএনপিতে যোগদানকারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন জানান, ২০১৭ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হলেও স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ডে হতাশ ছিলাম। একই ধরনের অসন্তোষ অনেক নেতাকর্মীর মধ্যেই তৈরি হয়েছিল। তাই স্বেচ্ছায় তারা একসঙ্গে বিএনপিতে যোগ দিয়েছেন।

অন্যদিকে, অধ্যক্ষ আবদুল গফুর সরকার নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, ‘তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের এই অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর