• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক / ২৭০ বার
সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

রবিবার দুপুর ১২টা ২৫ মিনিটে, তুমব্রু সীমান্তের ৪১নং পিলারের কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটে।

আহত সদস্যের নাম নায়েক আকতার হোসেন (৩৪ বিজিবি), যিনি রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেন গুরুতরভাবে আহত হন।

বিস্ফোরণে তাঁর ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা মারাত্মকভাবে জখম হয় বলে জানা গেছে। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামু সেনানিবাস সামরিক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত বিজিবি সদস্য সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে সীমান্ত এলাকায় এই ধরনের বিস্ফোরণ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকে বলছেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের চলমান সংঘর্ষ ও অস্থিরতার কারণে সীমান্তে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর