• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়া উত্তর পুকুরিয়া গ্র্যাজুয়েট ফোরাম গঠিত

রিপার্টার নাম : / ১৪৬ বার
সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকায় গ্র্যাজুয়েটদের সমন্বয়ে “উত্তর পুকুরিয়া গ্র্যাজুয়েট ফোরাম” নামে একটি নতুন সংগঠন গঠিত হয়েছে। বৃহত্তর উত্তর পুকুরিয়ার শিক্ষিত যুবক ও তরুণদের একত্রিত করে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৩৫ সদস্য বিশিষ্ট এ ফোরামের যাত্রা শুরু হয়।

 

ফোরাম গঠন উপলক্ষে বৃহস্পতিবার(২৬ মার্চ) বিকেল ৪টার দিকে উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করা যুবকরা উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন মাষ্টার সাইফুল ইসলাম, মাষ্টার নাছির উদ্দিন, কামরুল ইসলাম, ওমর ফারুক, শাহ কামাল, এহসানুল খলিল নয়ন, ফরহাদুল করিম, ছানা উল্লাহ, আবদুর রহমান, আবদুল্লাহ আল মামুন, সাহাব উদ্দিন, এহসানুল খলিল জীবন, ফাহিম মোর্শেদ, শাকিবসহ আরও অনেকে।

 

গ্র্যাজুয়েট ফোরামের সদস্যরা বলেন, নবগঠিত এ ফোরামের প্রধান উদ্দেশ্য, এলাকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষায় সহায়তা প্রদান, সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা, যুব সমাজের দক্ষতা উন্নয়ন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে ঐক্য ও নেটওয়ার্ক গড়ে তোলা।

 

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই ফোরামের মাধ্যমে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ববোধ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর