জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছেন কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়-এর মেধাবী শিক্ষার্থী ইবনে সিনা সিজান।
তিনি উপজেলার রাজাপালং ইউনিয়ন-এর খয়রাতি পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ওসমান গনির দ্বিতীয় পুত্র।
ইবনে সিনা সিজানের এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁর এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।