• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

রমজানে নিত্যপণ্যের বাজারে কড়াকড়ি নজরদারি: ইউএনও রিফাত আসমা’র নেতৃত্বে উখিয়ায় দিনব্যাপী মনিটরিং

নিজস্ব প্রতিবেদক / ১৭৫ বার
সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে উখিয়ায় ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা’র নেতৃত্বে কোর্টবাজার স্টেশনসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

এ সময় ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্য তালিকা টাঙানো, অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর