কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিন।পেশায় তিনি একজন গাড়ি চালক। তাঁর হঠাৎ পরিবর্তন ও অস্বাভাবিক জীবনযাপন নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন গাড়ি চালকের পেশায় যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি রাতারাতি লাখপতি হয়ে উঠেছেন, যা সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে কাটাখালী এলাকা থেকে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা কালো কার যোগে কক্সবাজার নিয়ে যাবে বলে সেই ইয়াবা গায়েব করার অভিযোগ রয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত দাপটের সঙ্গে পালংখালী এলাকায় টহল ও চলাচল করছেন, যা একজন সাধারণ ড্রাইভারের পক্ষে অস্বাভাবিক বলে মনে করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, এর আগেও জসিম উদ্দিন অন্য একজনের গাড়ি ভাড়া নেওয়ার কথা বলে ইয়াবা পাচারে জড়িত ছিলেন। ওই সময় উখিয়া উপজেলার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ আটক হওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বিচারিক নিষ্পত্তির তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আরও অভিযোগ , বর্তমানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার ব্যবহার করছেন,একেক সময় একেক রকম গাড়ি, যা তাঁর প্রকৃত আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলছে। ড্রাইভারের আড়ালে রমরমা ইয়াবা ব্যবসা এখনও চলমান রয়েছে বলেও দাবি করছেন তারা।
এমন হঠাৎ উত্থান, জীবনযাত্রার পরিবর্তন এবং চলাফেরার ধরন সাধারণ মানুষের মনে সন্দেহের জন্ম দিয়েছে। এলাকাবাসী বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে অভিযুক্ত জসিম উদ্দিনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।