• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়ায় গ্রামীণ ঐতিহ্য রক্ষায় ডাংগুলি টুর্নামেন্ট-২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে

উখিয়া প্রতিনিধি / ১৮০ বার
সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

গ্রামের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলা ডাংগুলিকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিতে উখিয়া উপজেলায় আয়োজন করা হয়েছে ডাংগুলি টুর্নামেন্ট-২০২৬ইং।

আগামী শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬ইং) বিকেল ৩টা থেকে এ টুর্নামেন্টের খেলা শুরু হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ও ৩নং হলদিয়াপালং ইউনিয়নের মধ্যবর্তী হাতির ঘোনা এলাকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান,
”হাতিরঘোনা ডাংগুলি টুর্নামেন্ট-২০২৬” পরিচালনা কমিটি।

এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য টিম ফি নির্ধারণ করা হয়েছে- ১০৫০ টাকা এবং এন্ট্রি ফি ৫১০ টাকা। খেলাগুলো নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতিটি দলে মূল খেলোয়াড় সংখ্যা থাকবে ৯ জন।

খেলার নিয়ম অনুযায়ী ডাং বিচা আউট, মেইট্রা লাফ নাই, ডাংগুলি লাফ আউট, এছাড়া বাউন্ডারির বাইরে গেলে রান গণ্য হবে না এবং ক্যাচ ধরা হলে আউট হিসেবে বিবেচিত হবে। খেলা পরিচালনায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আয়োজকরা আরও জানান, টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী দলগুলোকে আগামী- ২৯ জানুয়ারি ২০২৬ইং-এর মধ্যে টিম জমা দিতে হবে। এ বিষয়ে যোগাযোগ করা যাবে ০১৮৭৭-১০০৩৫৫, ০১৮৫৮-৭৬৮৬১৮ ও ০১৮৬০-৮৫৭০৮৫ নম্বরে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকে নতুন করে পরিচিত করবে এবং যুবসমাজকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর