• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

উখিয়ায় যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার
সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

উখিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎​শনিবার (৩ ডিসেম্বর) জোহরের নামাজের পরপর উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

‎​উপজেলা যুবদলের সভাপতি সাইফুল সিকদার ও সাধারণ সম্পাদক খাইরুল আমিন-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই দোয়া মাহফিলে উখিয়ার ৫টি ইউনিয়ন থেকে আসা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

‎​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন খতম সম্পন্ন করা হয়। এরপর অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধিও কামনা করা হয়।

‎​এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র রক্ষার প্রতীক।

‎উখিয়া উপজেলা যুবদল তার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে রাজপথে সর্বদা সক্রিয় থাকবে।”

‎​উক্ত কর্মসূচিতে উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর