• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়া উপজেলার মহান বিজয় দিবসের মেলায় প্রথম পুরস্কার অর্জন করল স্কাস

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার
সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় মেলায় প্রথম পুরস্কার অর্জন করেছে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ মেলায় স্কাস একটি আকর্ষণীয় ও সৃজনশীল স্টল প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

স্টলে স্কাসের প্রশিক্ষণপ্রাপ্ত উৎপাদনকারীদের হাতে তৈরি কাপড়, ব্যাগ, বালিশ কভার, টেবিল ক্লথসহ মাটি ও পাটি দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করা হয়। পাশাপাশি অঙ্কনশিল্পীদের অঙ্কিত ওয়ালম্যাট ও একটি মেহেদি কর্নার মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা ছিল প্রাণবন্ত।

স্কাসের স্টলে প্রদর্শিত হস্তশিল্প সামগ্রীর প্রতি দর্শনার্থীদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায় এবং উল্লেখযোগ্য পরিমাণ বিক্রিও সম্পন্ন হয়। বিকেলে মেলা পরিদর্শনে আসেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব যারীন তাসনিম তাসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরিদর্শনকালে তারা স্কাসের হস্তশিল্প কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দক্ষ জনশক্তি উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরামর্শ দেন।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওর স্টল পরিদর্শন শেষে দক্ষ জনশক্তি তৈরি, হস্তশিল্প সম্প্রসারণ এবং সর্বোচ্চ বিক্রয়ের স্বীকৃতিস্বরূপ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কাসকে প্রথম স্থান অধিকারী হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য যে, স্কাস গত পহেলা বৈশাখে উপজেলা প্রশাসনের আয়োজিত মেলায় প্রথম স্থান অর্জন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর