• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়ায় বিজিবি’র অভিযানে দশ কোটি আশি লক্ষ টাকা মূল্যে ৩ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৫৯ বার
সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পরিচালিত এ অভিযানে আনুমানিক দশ কোটি আশি লক্ষ টাকা মূল্যে ৩,৬০,০০০ (তিন লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২ টা ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে। মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা ০৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ০৩টি কালো ব্যাগের ভেতরে খাকী স্কচ টেপ দ্বারা মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ৩৬ কাট অর্থাৎ ৩,৬০,০০০ (তিন লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও পলায়নরত চোরাকারবারি এবং অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর