• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়া-টেকনাফের নারীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ২০৫ বার
সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

উখিয়া-টেকনাফের অবহেলিত নারী সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী এ কথা বলেন।

 

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ শাখার আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমানুষের দাবির প্রেক্ষিতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির কর্মীরা রয়েছেন। বিএনপিকে ভোট দিলে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।

 

তিনি আরও বলেন, উখিয়া টেকনাফের উন্নয়নের জন্য আমি বন্দর করিডোরসহ নানা উদ্যোগ নিয়েছিলাম, যা আজ বন্ধ হয়ে গেছে। হোয়াইক্যং-মহেশখালীপাড়া এই সড়ক নির্মাণে আমার অবদান ছিল। কিন্তু দুঃখের বিষয় এখনো সেই সড়কের কোনো উন্নয়ন হয়নি। আমি এমপি হই বা না হই, এই এলাকার মানুষের ন্যায্য দাবির পক্ষে সবসময় পাশে থাকব। প্রতিটি মা-বোন যেন আত্মনির্ভরশীল হতে পারেন, সে জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলব।

 

সাবেক এই হুইপ বলেন, আমি চারবার এমপি ছিলাম, কিন্তু কখনো নিজের জন্য কিছু করিনি। সব করেছি দেশের মানুষের জন্য। কারো ওপর জুলুম করিনি, অন্যায় করিনি এমন কেউ নেই যে এসব অভিযোগ তুলতে পারবে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও কেউ পারবে না।

 

বৈঠকে আরও বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী

সাংগঠনিক সম্পাদক এইচ. এম. উসমান গনী, প্রবীণ বিএনপি নেতা আবু সিদ্দিক, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলী আকবর, উত্তর শাখার সাধারণ সম্পাদক হলাল উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

 

উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক জনসাধারণ এবং সাংবাদিক রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর