• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

সীমান্তে ইয়াবা পাঁচারের অর্থ ভাগাভাগির করতে গিয়ে কুখ্যাত ইয়াবা মনির বিজিবির অভিযানে আটক

নিজস্ব প্রতিবেদক / ৩৪৭ বার
সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের উখিয়ার শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি ও কুখ্যাত ইয়াবা কারবারি মনির হোসেন প্রকাশ ইয়াবা মনির (৩৮), কে বিশেষ অভিযানে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উখিয়ার ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনির প্রকাশ ইয়াবা পাঁচারের অর্থ ভাগাভাগির জন্য রহমতের বিল এলাকায় গমন করবে। বালুখালী বিওপির একটি স্পেশাল দল আগে থেকেই কৌশলে এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আসামী মনির পালানোর চেষ্টা করেও সক্ষম হয়নি। তাকে আটক করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক ওয়ারেন্ট রয়েছে এবং তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি। উল্লেখ্য, তিনি বেশ কয়টি মামলায় জামিনে বাইরে থাকলেও গত বছরের নভেম্বর মাসের ৯৬০০ পিস ইয়াবা এর দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

আটক মনির হোসেন (৩৮) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার বাসিন্দা।

আটককৃত মনির হোসেনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, ইতিপূর্বে অচিরেই বিজিবি এর হাতে অনেক ইয়াবা চোরাকারবারী (বাংলাদেশী এবং রোহিঙ্গা) ধরা পরলেও প্রায়শই দেখা যায় যে তারা মূলত বহনকারী কিংবা মাদক নেটওয়ার্কের সক্রিয় মাঠ পর্যায়ের চোরাকারবারী কিন্তু এদের পেছনের মনিরের মত গডফাদার পর্দার আড়ালে থাকে। আমরা গডফাদারদের চিহ্নিত করছি। পর্দার পেছনের মাদকের সাথে জড়িত এ সমস্ত গডফাদারদের ধরার অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর