• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়া বিজিবি’র পৃথক অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৮৩ বার
সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ও পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর দিকে আঞ্জুমানপাড়া পোস্ট নামক স্থানে অবস্থান করে। মায়ানমার হতে ০২ জন ব্যক্তি নৌকাযোগে দুই জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদেরকে ধাওয়া করলে এক জন চোরাকারবারী মায়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য একজন তার ব্যাগ রেখে ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। অন্যদিক বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৬ হতে আনুমানিক ৫০০ গজ পশ্চিম দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে রহমতের বিল নামক স্থানে অবস্থান করে। মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারী তাদের বহনকৃত ব্যাগ ও হাসুয়া দা ফেলে দ্রুত দৌড়ে রহমতের বিল সংলগ্ন আঞ্জুমানপাড়া গ্রামে মধ্যে পালিয়ে যায়|

উভয় টলহদল পরবর্তীতে বর্ণিত স্থানে তল্লাশী করে লাল গামছা দ্বারা মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ১০ কাট এবং মাছ রাখার ঝুড়ির মধ্যে নীল রঙ্গের বায়ুরোধী ০৫ কাট মোট ১৫ কাট সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পরবর্তীতে ওই এলাকায় পলায়নকৃত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য রাতভর চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান ভোররাত চারটা পর্যন্ত স্থায়ী হয়। তবে উক্ত চোরাকারবারীদেরকে খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর