• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

শাহজাহান চৌধুরীর সঙ্গে টেকনাফ উপজেলা ওলামা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ বার
সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) নবগঠিত কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ জননেতা শাহজাহান চৌধুরীকে তার নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করা হয়।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় জননেতা শাহজাহান চৌধুরী নবগঠিত কমিটির প্রশংসা করেন এবং দলের আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, ওলামা সমাজ হলো জাতীয়তাবাদী শক্তির অন্যতম ভিত্তি। ইসলামী মূল্যবোধকে ধারণ করে রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক ভূমিকা রাখা ওলামা দলের মূল দায়িত্ব।

সাক্ষাতে উপস্থিত ছিলেন নবগঠিত টেকনাফ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুল গফুর এবং সদস্য সচিব মাওলানা মমতাজ শাহিন। তাঁদের নেতৃত্বে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর