• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৫৫৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৮৮ বার
সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাসে ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরকার গঠিত বিশেষ টাস্কফোর্স।

টাস্কফোর্সটি গত ২০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া, মাদক পাচারে ব্যবহৃত ২০টি মাইক্রোবাসও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ‘সামাজিক সচেতনতা ক্যাম্পেইন’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আয়োজনে অংশ নেন।

টাস্কফোর্সটি পরিচালিত হচ্ছে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে। এর নেতৃত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুুল আলম,

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সবাইকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। টাস্কফোর্স সফল হতে জনগণের সহযোগিতা দরকার।

টাস্কফোর্সের সদস্য সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলার উপপরিচালক সোমেন মন্ডল জানান, তিনটি লক্ষ্য সামনে রেখে কাজ চলছে- সমন্বিত নজরদারি ও অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক মামলার দ্রুত নিষ্পত্তি।

অনুষ্ঠানে পুলিশ, চিকিৎসক, সাধারণ ও ধর্মীয় শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর