• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিয়ম ভেঙ্গে নগদ টাকা বিতরণ: রোহিঙ্গা ক্যাম্পে বিতর্কিত এনজিও “ছওয়াব” এর কর্মকাণ্ডে নিরাপত্তা শঙ্কা বেলায়েত চক্রে ভোগছে নিরহ পর্যটন উদ্যোক্তারা

১২ তারিখ ১২ কোটি ভোটার তাদের লাল কার্ড দেখাবে: জামায়াত আমীর

রিপার্টার নাম : / ২৬২ বার
সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

৫৪ বছর এক এক করে ৩টি দল শাসন করেছে, জনগণ তাদের দেখেছে। এবার ১২ তারিখ জনগণ তাদের লাল কার্ড দেখাবে। এমনটাই বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নাটোরে নির্বাচনী জনসভায় বক্ততৃতাকালে জামায়াত আমীর এসব কথা বলেন। এসময় তিনি দলের ৩ জন প্রার্থী ও নাটোর-৩ (সিংড়া) আসনে এনসিপি প্রার্থী এস এম জার্জিস কাদিরের হাতে শাপলা কলি তুলে দেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা ওই বাংলাদেশ চাই যেখানে আমার মায়েরা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারে। আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না পায়। সমস্ত নোংরামীকে লালকার্ড দেখাবে জনগণ, এগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না’।

এসময় প্রতিশ্রুতি দেন, নাটোরসহ দেশের প্রত্যেক জেলায় সরকারি মেডিকেল কলেজের। বিভাগে হবে বিশেষায়িত হাসপাতাল।

তিনি বলেন, ‘বিচার আজ টাকার বিনিময়ে বিক্রি হয়, গ্রাম আদালত থেকে সব স্থানেই একই অবস্থা। জামায়াত ক্ষমতায় আসলে বিচার প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করা হবে’।

আমীর আরও বলেন, ‘যারা ফ্যাসিবাদ চাইবে তারা ‘না’ ভোটে দিবে। আর যারা সুশাসনের দেশ চায় তার ‘হ্যা’ ভোট দিবে’। এছাড়া আরও বলেন, ‘আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই’।

জুলাইকে অস্বীকার করা যাবে না জানিয়ে আমীরে জামায়াত বলেন, ‘আমরা কারও অতীত নিয়ে ঘাটাঘাটি করবো না, কেউ দুধে ধোয়া তুলসি নয়। টান দিলে তাদের গা থেকেও গন্ধ বের হবে’।

নির্বাচিত হলে শিশু ও বয়স্কদের পূর্ণাঙ্গ সরকারি চিকিৎসাসেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘শিশুরা পাঁচ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় পূর্ণ চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। বয়স্করা জীবনের একটা পর্যায় যখন অবসর জীবনে চলে যাবে ৬০-৬৫ বছর বয়স হয়ে যাবে, তার পরের স্বাস্থ্যসেবার পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর