• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়ায় শিশু বিনোদনকেন্দ্রের অনুপস্থিতি: একটি নীরব উন্নয়ন সংকট

লেখক: মাহাবুব কাউসার, উন্নয়নকর্মী / ১৬৪ বার
সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

শিশু বিনোদনকেন্দ্র একজন শিশুর সুস্থ মানসিকতা, সামাজিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিশুরা শেখে সহমর্মিতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস। নিরাপদ ও পরিকল্পিত বিনোদনের সুযোগ শিশুদের মানসিক চাপ কমায় এবং ইতিবাচক শৈশব গড়ে তুলতে সহায়তা করে।

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সরকারি-বেসরকারি, জাতীয়-আন্তর্জাতিক শত শত সংস্থা নানা উন্নয়নমূলক ও মানবিক প্রকল্প বাস্তবায়ন বা পরিকল্পনা গ্রহণ করলেও শিশুদের সার্বিক উন্নয়ন ও সুস্থ বিনোদনের জন্য কোনো বিনোদনকেন্দ্র তৈরি হয়নি।

“উন্নয়নমূলক হাজারো কাজের ভীড়ে শিশুদের জন্য নেই কোনো পার্ক বা খেলাধুলার নিরাপদ, শিশুতোষ পরিবেশ।”

পিতা-মাতা, অভিভাবক ও সচেতন সমাজের দাবি, উন্নয়নের এই জোয়ারে উখিয়া উপজেলার মতো একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় আজও শিশুদের জন্য কোনো পরিকল্পিত শিশু বিনোদনকেন্দ্র না থাকা নিঃসন্দেহে একটি গভীর আক্ষেপের বিষয়। উন্নয়ন, অবকাঠামো বা বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা আলোচিত হলেও শিশুদের মানসিক আনন্দ, সৃজনশীলতা ও সুস্থ বিকাশের বিষয়টি বারবার উপেক্ষিত থেকে যাচ্ছে। খেলাধুলা ও নিরাপদ বিনোদনের অভাবে অনেক শিশু সময় কাটাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে বা প্রযুক্তিনির্ভর একাকিত্বে, যা ভবিষ্যতে তাদের আচরণ ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অনেকের দাবি, উখিয়ায় শিশুবান্ধব সমাজ গঠনের কথা বলা হলেও বাস্তবে শিশুদের জন্য নিরাপদ বিনোদনের পরিসর না থাকাটা উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, উন্নয়নকারী ও দাতা সংস্থার সম্মিলিত দায়িত্বহীনতারই প্রতিফলন।

তাই এখনই সময় উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে উখিয়ায় একটি আধুনিক, নিরাপদ ও শিশুবান্ধব শিশু বিনোদনকেন্দ্র গড়ে তোলার, যেখানে শিশুরা নিরাপদ পরিবেশ বড় হয়ে দেশের কল্যাণে কাজ করবে যা হবে আগামীর উখিয়ার সবচেয়ে বড় শক্তি।

লেখক: মাহাবুব কাউসার, উন্নয়নকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর