• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষমাণ বাবার মৃত্যু

Untv / ১৬২ বার
সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

শনিবার (৩ জানুয়ারি) সকালে মেয়ে নাশিতা তাসনিমকে ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষমাণ অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও নগরের বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মো. ইব্রাহীম খলিলের পৈত্রিক বাড়ি কুমিল্লায়। তবে তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারের একটি বাসায় ভাড়া থাকতেন।

জানা যায়, মো. ইব্রাহীম খলিল মেয়ে নাশিতা তাসনিম নিয়ে তিনি চবিতে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে দ্রুত বিষয়টি চবি মেডিকেল সেন্টারকে জানানো হয়। সেখানে দায়িত্বরত ডাক্তার প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কথা জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর