• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

হলদিয়ার উত্তর জনাব আলী পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন আজ

মুসলিম উদ্দিন : / ২৪১ বার
সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর জনাব আলী পাড়ায় দীর্ঘদিনের প্রত্যাশিত ধুরুমখালী উত্তর জনাব আলী পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫ ইং) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করবেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর হযরত মাওলানা আবুল ফজল সাহেব।

উদ্বোধনের পরপরই নবনির্মিত মসজিদে প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষিত যুব সমাজ, ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসী ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। উদ্বোধনের মধ্য দিয়ে মাদ্রাসার ফোরকানিয়া শিক্ষা কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় এলাকার যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে কাজ করেছেন। তারা জানান, ধর্মীয় ও শিক্ষামূলক এই প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

মসজিদের সাধারণ সম্পাদক ও স্থানীয় যুবক সাইফুল ইসলাম বলেন, আমাদের এই অঞ্চলটি অনেক পিছিয়ে পড়া এবং নানা ধরনের দুর্ভোগপূর্ণ এলাকা। এখানে এমন একটি জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা সমাজ ও দেশের জন্য অত্যন্ত উপকারী হবে। ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও ধর্মীয় শিক্ষার আলোকবর্তিকা হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি- জয়নাল আবেদীন বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এলাকার মানুষ বহু বছর ধরে একটি স্থায়ী মসজিদ ও মাদ্রাসার জন্য অপেক্ষা করছিলেন। সবার সহযোগিতায় আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। আমরা চাই, এই প্রতিষ্ঠানটি কুরআন-সুন্নাহর আলোকে সমাজকে আলোকিত করুক এবং মানবকল্যাণে কাজ করুক।

দল-মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর