• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

যে সমস্ত অঞ্চলে আজও বিশুদ্ধ পানির অভাব, সেসব অঞ্চলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

মোহাম্মদ ইমরান: / ২৪১ বার
সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের টেকনাফে দীর্ঘদিন ধরে চলমান বিশুদ্ধ পানির সংকট নিরসনের অঙ্গীকার করেছেন বিএনপির কক্সবাজার জেলা সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, যেসব অঞ্চলে আজও পর্যন্ত বিশুদ্ধ পানির অভাব রয়ে গেছে, সেসব এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় হ্নীলা দক্ষিণ শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, গত ১৬ বছরে টেকনাফের মা-বোনদের জন্য বিশুদ্ধ পানির কোনো সঠিক ব্যবস্থা হয়নি। অথচ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো হোস্ট কমিউনিটির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই অর্থ কোথায় ব্যয় হলো এটা আজও বড় প্রশ্ন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

তিনি বলেন, ১৯৮০ সালে আমি উখিয়া টেকনাফে টেলিফোন সংযোগের ব্যবস্থা করি, ১৯৯১ সালে সেটাকে আরও আধুনিক করি যাতে এখানকার নারীরা ঘরে বসেই প্রবাসী স্বামীর সঙ্গে সহজ ভাবে যোগাযোগ করতে পারেন।

সাবেক হুইপ বলেন, আমি উখিয়া-টেকনাফে বহু স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান রেখেছি। অসংখ্য রাস্তাঘাট নির্মাণ করেছি। ইনশাআল্লাহ, যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, আমি এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেব।

স্থানীয় জেলেদের দুর্দশার প্রসঙ্গে তিনি বলেন, আমার জেলে ভাইয়েরা কেন মাছ ধরতে পারবে না? বিএনপি ক্ষমতায় এলে অন্যায় আইন মানা হবে না। যারা চোরাচালান করে তারা শাস্তি পাবে। কিন্তু প্রকৃত জেলেরা স্বাধীনভাবে মাছ ধরবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের তালিকা তৈরি করুন। বিএনপি ক্ষমতায় এলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

হ্নীলা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রবীণ নেতা জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, এডভোকেট হাসান সিদ্দিকী, সভাপতি, টেকনাফ উপজেলা বিএনপি, শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, টেকনাফ উপজেলা বিএনপি, মরজিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, টেকনাফ উপজেলা পরিষদ, মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হ্নীলা ইউনিয়ন পরিষদ।

এছাড়াও বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর