• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

মোহাম্মদ ইমরান: / ২৫৯ বার
সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে হবে। লেখাপড়া না করে যদি রোহিঙ্গা ক্যাম্পে চাকরির দিকে ঝুঁকে যায়, তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে দেশের শান্তি-শৃঙ্খলা ও রক্ষার্থে সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে সীমান্তে কোনো উত্তেজনা দেখা দিলে সেনা ও বিজিবির পাশাপাশি এলাকার তরুণরাও দেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে।

সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস সালাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট রশিদুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, টেকনাফ পাইলট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জাহেদ মাহমুদসহ অনেকে।

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর