• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি সর্বোচ্চ ‘এ’ থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

উখিয়ায় বন্য হাতির মৃত্যু, জানা যায়নি মৃত্যুর কারণ

নিজস্ব প্রতিবেদক / ৩৭৬ বার
সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়ায় একটি বন্য হাতির মৃত্যু  হয়েছে। তবে হাতিকে হত্যা করছে কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের অধীনে সদর বিটের আওতায় দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় বন্য হাতি দেখতে পায় স্থানীয়রা।
দক্ষিণ বন বিভাগ উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
এ ব্যাপারে দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার জানান, ভিলেজারের মারফতে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় হাতিটি উদ্ধার করা হয়। দোছড়ি  রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকে। এ সময় হাতির মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল। দুপুর দুইটার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করেন। আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার আরও বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে মৃত হাতিটি মাটিতে পুঁতে হয়ে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর