• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

‎পালংখালীতে গাড়ি থামিয়ে ১৫ লাখ টাকার ইয়াবা লুট ইউনুসের নেতৃত্বে; অস্ত্র হাতে এলাকায় ত্রাস

নিজস্ব প্রতিবেদক / ২২৩ বার
সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে চলন্ত গাড়ি থামিয়ে দুর্ধর্ষ কায়দায় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

‎গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ ইউনুস পশ্চিম পালংখালী এলাকার ফকির আহমেদের ছেলে বলে জানা গেছে।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে একটি গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়।

‎গাড়িটি পালংখালী স্টেশন এলাকায় পৌঁছালে মোহাম্মদ ইউনুস তার সহযোগীদের নিয়ে পথরোধ করেন।

‎এসময় তিনি কৌশলে গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫ লক্ষ টাকা বাজারমূল্যের বড় একটি ইয়াবার চালান মুহূর্তের মধ্যেই লুট করে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।


‎নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, অভিযুক্ত ইউনুস এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট নানা অপরাধের সাথে জড়িত। পালংখালী স্টেশনের মতো জনাকীর্ণ স্থানে এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

‎মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দল বা ভাগবাঁটোয়ারা নিয়ে এই ছিনতাই হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‎​
‎বিষয়টি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎সীমান্তে মাদকের চোরাচালান রোধে অভিযান জোরদার করা হয়েছে।

‎​উল্লেখ্য যে, গত কয়েক মাসে উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকবিরোধী কড়াকড়ি থাকলেও নতুন নতুন কৌশলে মাদক পাচার ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর