• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কক্সবাজার জেলা পর্যায়ে আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষায় উখিয়ার সাবিদ বৃত্তি সাফল্য অর্জন

নিজস্ব প্রতিবেদক / ২৭২ বার
সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কক্সবাজার জেলার সর্ববৃহৎ স্বর্ণপদক বৃত্তি হিসেবে খ্যাত আলোকিত শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা–২০২৫ এ সাধারণ স্থান করে নিয়েছে উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র ইসফাতুল ইসলাম সাবিদ।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) তারিখে অনুষ্ঠিত পরীক্ষার প্রকাশিত ফলাফলে উখিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৭ম শ্রেণি (সাধারণ গ্রুপ) থেকে স্বর্ণপদক বৃত্তি লাভ করে ইসফাতুল ইসলাম সাবিদ। তার বৃত্তি রোল নম্বর U–৭০২৮। আলোকিত শিক্ষা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা উদযাপন পরিষদ এ ফলাফল প্রকাশ করে।

সাবিদ উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া ব্যবসায়ী সুলতান আহমেদ কোম্পানির মেজ ছেলে। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মনোযোগী, নিয়মিত এবং পরিশ্রমী- এমনটাই জানালেন তার পরিবার।

এমন অর্জনে সাবিদ’র মা বলেন, আমার ছেলের এমন অর্জন আমাদের পরিবারের জন্য গর্বের। ও ছোটবেলা থেকেই মন দিয়ে পড়ালেখা করে। আল্লাহর রহমতে আরও বড় কিছু করবে- এই আশা করি।

তিনি আরও জানান, ও খুব নিয়মিত পড়াশোনা করে এবং নতুন কিছু শিখতে সবসময় আগ্রহী। জেলা পর্যায়ে সাধারণ বৃত্তি পাওয়া আমাদের জন্য আনন্দের এবং প্রেরণার। আমি তার ভবিষ্যৎ জীবনের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আলোকিত শিক্ষা ফাউন্ডেশন প্রতিবছর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর