• রবিবার, ১০ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি

কুতুপালংয়ে ভোররাতে লুটপাট-ভাঙচুর ও জমি দখলে মহড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৯৩ বার
সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

উখিয়ার কুতুপালংয়ে সাবেক ইউপি সদস্য মরহুম বখতিয়ারের স্ত্রী শাহিনা বেগমের ক্রয়কৃত ৬ শতক জমিতে সীমানা ভাঙচুর লুটপাট ও বেআইনও প্রবেশ করে জমি দখলের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শাহিনা বেগমের পুত্র কায়সার।

অভিযোগে কায়সার জানান— বর্তমান কুতুপালং নিবাসী রশিদ আহমদের তিন পুত্র আলী আকবর, গোলাম আকবর এবং মিজানুর রহমান দীর্ঘদিন ধরে উক্ত জমিটি জোরজবর দখল করার মানসে অপচেষ্টা চালিয়ে এসেছে। এর ধারাবাহিক জের ধরে অদ্য ভোর রাতে তারা দলবল নিয়ে হামলা চালায় এবং অবৈধ প্রবেশ করে মাঠি ভরাট করতে থাকে।

তবে অভিযুক্ত গোলাম আকবর জানিয়েছেন- বিরোধীয় জমিটি তাদেরই। এর মধ্যে কিছু অংশ হয়তো কায়সাররা পেতে পারে। এর জন্য বিভিন্ন সময় সার্ভেয়ার দিয়ে মাপ-পরিমাপ করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা সেটা করেনি। ফলে বিরক্ত হয়ে হয়তো বড় ভাই আলী আকবর সেখানে মাঠি ভরাট করে থাকতে পারেন।

বিষয়টি মীমাংসাযোগ্য বলে দাবি করে তিনি তার বড় ভাই আলী আকবরের এ ধরনের বেআইনি হস্তক্ষেপের কারণে অনুতপ্ত বলেও জানান প্রতিবেদকের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর