• রবিবার, ১০ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি

অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম 

সোহেল সিকদার রানা / ১৬৪ বার
সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশের উদ্যোগে কক্সবাজারের শিশু পুনর্বাসন কেন্দ্রে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা, উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এবং এসিস্ট্যান্ট প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা এবং উন্নয়ন কর্মী আব্দুল আমিন।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরিচয় পর্ব শেষে শিশু পুনর্বাসন কেন্দ্রের শিশুরা তাদের অর্জিত বিভিন্ন দক্ষতার কার্যক্রম উপস্থাপন করে। এ সময় তারা গান, নৃত্য, কবিতা ও কৌতুক পরিবেশন করে, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহাব উদ্দিন রানা বলেন, সমাজের প্রতিটি শিশুর পাশে দাঁড়ানো এবং তাদের জন্য একটি নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

সহযোগী অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা বলেন, এমন একটি মহৎ ও মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।

উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, এসব শিশুদের পাশে থাকতে পারা আমার জন্য সৌভাগ্যের। তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষের উচিত এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা।

অনুষ্ঠান শেষে শিশু পুনর্বাসন কেন্দ্রের ২০জন শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

সংগঠনের ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন আরিফ বলেন, এখানে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান এবং এত সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আমরা জেসমিন আকতার আপার প্রতি কৃতজ্ঞ। তিনি আরও জানান, ইনশাআল্লাহ আগামীতে কচিকাঁচা শিশুদের নিয়ে একটি ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনি আক্তার, শামিম হোসেন, আরমান বিন জয়, মনিরুল আজিমসহ স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশের অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর