• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ পিস ইয়াবাসহ আটক এক,শীর্ষ মাদক কারবারি ছোটন অধরা

নিজস্ব প্রতিবেদক / ১৭২ বার
সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে একজন রোহিঙ্গা চোরাকারবারীকে আটক করা হলেও মূল হোতা শীর্ষ মাদক কারবারি ছোটন পলাতক রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল বালুখালী এলাকার সীমান্ত সংলগ্ন স্থানে অবস্থান নেয়। আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকার দিকে মিয়ানমার দিক থেকে ৩ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পালাতে না পেরে রোহিঙ্গা মোঃ সাদেক হোসেন (২০) আটক হয়। পরে তার ফেলে দেওয়া নেটের ব্যাগ তল্লাশি করে ১৫ কাটে মোড়ানো দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিজিবির হাতে আটক হওয়া সাদেক হোসেন শীর্ষ মাদক কারবারি ছোটনের একজন নিয়মিত মাদক বাহক। তিনি প্রায় সময় ছোটনের সঙ্গেই থাকেন এবং ইয়াবার চালান আনতে কাজ করতেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ছোটন (২৯) পুরাতন রোহিঙ্গা মাহমুদুল হকের পুত্র, দীর্ঘদিন ধরে তার প্রভাব ব্যবহার করে নানা কৌশলে মাদক কারবার পরিচালনা করছেন। এছাড়া তিনি বিভিন্ন রোহিঙ্গাকে ভাড়া করে মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে আনার দায়িত্ব দেন।

প্রসঙ্গত, বিজিবির প্রকাশ করা প্রেস বিজ্ঞপ্তিতে ছোটনের নাম ঠিকানা উল্লেখ না থাকলেও, এলাকার মানুষের মুখে মুখে জানা যায়, ছোটনের ইয়াবা বিজিবির হাতে আটক হয়েছে। যা এলাকায় ছোটনের মাদক কারবার এখন ওপেন সিক্রেট।

বিজিবির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আব্দুর রহিম (৩২)—পিতা: আঃ সালাম, গ্রাম: রহমতের বিল—এর নির্দেশেই সাদেকসহ অন্যান্য রোহিঙ্গাদের মাধ্যমে এ চালান আনা হচ্ছিল। আব্দুর রহিম ইতোপূর্বে বিজিবির দায়ের করা দুইটি মাদক মামলার পলাতক আসামি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জড়িত পলাতক সকল মাদককারবারীকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত ইয়াবা ও আটক সাদেক হোসেনকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর