• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও নাশকতা রোধে কক্সবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে 

নিজস্ব প্রতিবেদক / ২৯৯ বার
সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কক্সবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। বৃহস্পতিবার সকাল থেকে সেনা সদস্যরা শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করেছে।

জানা গেছে, কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল, বিমানবন্দর রোড, লালদীঘিরপাড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর টহল চলছে। এছাড়া লিংক রোড, রামু, কোটবাজার ও উখিয়া এলাকায় স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ চেকপোস্ট।
পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও যৌথভাবে অভিযান পরিচালনা করছেন।

একাধিক সূত্র জানায়, ফ্যাসিস্ট সরকারের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে নাশকতার আশঙ্কা থাকায় আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কক্সবাজারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, “দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। কক্সবাজারসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

এদিকে, যৌথ বাহিনীর তৎপরতায় জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর