• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশ-এর উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক / ১০৫ বার
সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

১৮ মার্চ ২০২৬ (বুধবার) বিকাল ৫টায় শুরু হওয়া এই আয়োজনটি ছিল মানবিক সহায়তা ও সামাজিক সংহতির একটি উজ্জ্বল উদাহরণ। অনুষ্ঠানে হাফেজ মো. ওমর ফারুকের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা, সমাজসেবক মো. আবু তালেব, মো. আবছার এবং উন্নয়ন কর্মকর্তা জুলফিকার হোসাইন।

অনুষ্ঠানে মোট ৪৫ জন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এবং ১৫টি অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন। শাহাব উদ্দিন রানা বলেন, এই সংগঠন বহুমুখী কাজ করে যাচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে দেশপ্রেমের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। তিনি আরও বলেন, এমন সুন্দর আয়োজন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

প্রধান অতিথির বক্তব্যে জেসমিন আক্তার বলেন, তিনি সবসময় মানবিক কাজে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। তিনি উল্লেখ করেন, সংগঠনটি যদি এমন সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং সদস্যরা যদি একইভাবে আন্তরিক থাকে, তাহলে ভবিষ্যতে এর অগ্রগতি সারা বাংলাদেশে দৃশ্যমান হবে।

প্রধান অতিথির বক্তব্য শেষে হাফেজ মনিরুল আজিম মোনাজাত পরিচালনা করেন।

আরও উপস্থিত ছিলেন— আরমান বিন জয়, ফয়সাল আহমেদ ফাহিম, জোনি আক্তার, মাহি আকাশ, মোঃ ফরুক শিকদার, মোহাম্মদ এম এ কোকা, মনির আজিম, সাদ্দাম হোসাইন আরিফ, তওসিফা মুস্তাকিম শবনম, রিচি মনি, সাজেদা আক্তার সজু, ইমরান হোসাইন বাবু, জিয়াউল কবির, তাহিয়ান কামাল, মো. আরিফ উল্লাহ, তানিয়া মুস্তারি ও শারমিন আক্তার।

ইফতার ও ঈদ উপহার বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর