• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

​টেকনাফে ছাত্রদল নেতা আয়াছুল আলমের উদ্যোগে ইফতার বিতরণ

রিপার্টার নাম : / ১৭৩ বার
সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে টেকনাফে পথচারী ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলমের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​বিকেলে টেকনাফ বাস স্টেশন এলাকায় উপস্থিত হয়ে সাধারণ মানুষ ও রোজাদারদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

​ইফতার বিতরণকালে ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার লগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থী ও দেশের মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের নির্দেশনায় আমরা এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। মাহে রমজানে নিজের আনন্দ ও খাবার অন্যের সাথে ভাগ করে নেওয়াই হলো প্রকৃত তাকওয়া। ইনশাআল্লাহ, পুরো রমজান মাস জুড়ে আমাদের এই মানবিক কার্যক্রম সাধ্যমতো অব্যাহত থাকবে।”

​এ সময় ছাত্রদল নেতা রাহমাতুল্লাহ রিয়াদ, আকিব, আব্দুল্লাহসহ টেকনাফ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বাস স্টেশনের বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক এবং অসহায় মানুষদের মাঝে ইফতার পৌঁছে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর