• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কাল হলদিয়ায় সীরাত মাহফিল, প্রধান বক্তা দেশবরণ্য আলেম আল্লামা মোস্তফা নূরী

নিজস্ব প্রতিবেদক / ২৩২ বার
সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার ৩নং হলদিয়াপালং ইউনিয়নে সীরাতের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে গুরামিয়া চৌধুরী গ্যারেজ জামে মসজিদ ময়দান। মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আলোচনার লক্ষে আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম বার্ষিক সীরাতুন্নবী (সা.) মাহফিল।

​স্থানীয় সামাজিক সংগঠন ‘গুরামিয়া চৌধুরী গ্যারেজ আল-হেরা যুব সংসদ’-এর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফি (রহ.)-এর সুযোগ্য খলিফা ও কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব, দেশবরণ্য আলেম হযরত আল্লামা মোস্তফা নূরী।
​বয়ানুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও উখিয়া হযরত ওমর ফারুক (রা.) জামে মসজিদের খতিব হযরত মাওলানা রেজাউল করীম (আফজল)। সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তশরিফ আনবেন,
​হযরত মাওলানা জসিম উদ্দিন মিসবাহ, মুহাদ্দিস, জামিয়া ছমদিয়া, লোহাগাড়া।
​হযরত মাওলানা আব্দুল জলিল শওকত, খতিব, বাকের আলী কেন্দ্রীয় জামে মসজিদ।
​হযরত মাওলানা মুহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব, খতিব, মধুঘোনা জামে মসজিদ৷

​মাহফিল আয়োজক কমিটি অর্থাৎ- আল-হেরা যুব সংসদের পক্ষ থেকে সর্বস্তরের তৌহিদী জনতাকে যথাসময়ে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শোনার জন্য আন্তরিক দাওয়াত জানানো হয়েছে।

মাহফিল সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৮৩০-১৬৯৫১৬ অথবা ০১৮২২-৯১২৬৮৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর