• রবিবার, ১০ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি

টেকনাফে প্রয়াত রাজনীতিবিদ, সমাজসেবক ও জনপ্রতিনিধিদের কবর জিয়ারত করলেন: শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ২২১ বার
সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও হুইপ এবং কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী টেকনাফে প্রয়াত সিনিয়র রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সমাজসেবকদের কবর জিয়ারত করেছেন।

রবিবার তার পিতার মৃত্যুবার্ষিকী এবং আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাক্কালে তিনি এ কবর জিয়ারত করেন।

এ সময় তিনি টেকনাফ উপজেলার বিভিন্ন কবরস্থানে শায়িত প্রয়াত রাজনীতিবিদ, সমাজসেবক, জনপ্রতিনিধিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শাহজাহান চৌধুরী বলেন, প্রয়াত নেতৃবৃন্দ এ অঞ্চলের রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। গণমানুষের অধিকার ও কল্যাণে তাদের ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কবর জিয়ারতকালে টেকনাফ উপজেলা বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর