কক্সবাজারের পরিবহন খাতের অন্যতম প্রধান সংগঠন কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপ (রেজি: নং-সি টি ও-৩৪৮ (০৫)/৯৪)-এর ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত এই সংগঠনের নতুন কমিটিকে ঘিরে মালিক ও শ্রমিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নবগঠিত এই কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের লাইন পরিদর্শক, লাইনম্যান ও চেকারদের পক্ষে মোহাম্মদ রুবেল। এক বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির সুযোগ্য নেতৃত্বে কক্সবাজারের পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ যাত্রীদের সেবা ও মালিকদের স্বার্থ রক্ষায় এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
কমিটিতে ইকবাল মোঃ শামশুল হুদা টাইডেল-কে সভাপতি এবং মাহাবুবুর রহমান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য
সদস্যরা হলেন: সহ-সভাপতি: আব্দুল মাবুদ ও লুৎফর রহমান।
যুগ্ম সম্পাদক: হাছান আহমেদ, কোষাধ্যক্ষ: মোহাম্মদ ছৈয়দুল হক, নির্বাহী সদস্য: গাজী আবদুর আয়ন, মোঃ সোলতান মাহমুদ, জসিম উদ্দিন, মোঃ ওসমান, মোহাম্মদ ইসমাইল, আবুল মনছুর, মোঃ নুরুল আলম, মোঃ আবু সাইয়েদ এবং মোহাম্মদ জানে আলম।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে কক্সবাজারের সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।