• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ২ পাচারকারী উধাও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ কুতুপালং বাজারে বাজার কমিটির নাম ব্যবহার করে রুবেল সওদাগর ও জসিমের নেতৃত্বে ইয়াবা ও টাকা ছিনতাই, অপসারণের দাবি

প্রকাশিত ‘মিথ্যা’ সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি: / ৩৩০ বার
সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

উখিয়া থেকে পরিচালিত একটি অনলাইন পোর্টাল ও কক্সবাজার থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় শুক্রবার (১২ ডিসেম্বর) “উখিয়ার পালংখালীতে ৫০ হাজার ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ— ছৈয়দুল হক ও হেলালের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে” শীর্ষক সংবাদ প্রচার করা হয়েছে। উক্ত সংবাদটি আমাদের নজরে আসার পর আমরা হতবাক হয়েছি এবং এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাস্তবে, ছিনতাই তো দূরের কথা; ইয়াবার কারবার কিংবা মাদকের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই; বরং আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। ফলে একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইয়াবা কারবারে বাধা দেওয়ায় আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদে দাবিকৃত তথ্য প্রমাণ করতে পারলে আমরা প্রাপ্য শাস্তি মেনে নেব।

এ রকম মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নিবেদক :
ছৈয়দুল হক
পিতা : আবু তাহের
হেলাল উদ্দিন
পিতা : মৌলভি আব্দু শুক্কুর
রিদুয়ানুল আজিজ
পিতা : ফরিদ আলম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর