• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সাংবাদিক দিপন বিশ্বাসের মা স্মৃতি কণার পরলোকগমন; উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক!

নিজস্ব প্রতিবেদক / ২১৭ বার
সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

উখিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক কালবেলার উখিয়া প্রতিনিধি দিপন বিশ্বাসের মা, উখিয়ার টাইপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী এবং উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা স্মৃতি কণা চৌধুরীর (৬৮) পরলোকগমনে শোক প্রকাশ করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।

 

এক বিবৃতিতে শোক জানান উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসিম আজাদ, সহ-সভাপতি রফিক মাহমুদ, সাধারণ সম্পাদক তানভীর শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক সোহাগ, অর্থ সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া; নির্বাহী সদস্য শরীফ আজাদ, কালাম আজাদ, জামাল উদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

এ সময় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

শিক্ষিকা স্মৃতি কণা চৌধুরী রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা স্মৃতি কণা চৌধুরী ভারতের চেন্নাইয়ে তিন মাস ১৫ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এদিন সকালে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর