• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

উখিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল প্রকল্পে অনিয়ম: অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক / ২০৯ বার
সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ অর্থবছরের “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে” অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দুদকের কক্সবাজার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি তদন্ত দল উখিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে অভিযান পরিচালনা করে।

দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকায় তদন্তকারীরা সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন। সেখানেই ৬৫টি গভীর নলকূপ স্থাপন প্রকল্পে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে অনিয়মের প্রমাণভপান তারা।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট গভীর নলকূপ স্থাপনের নামে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। এ বিষয়ে স্থানীয় এক যুবক দুদকে লিখিত অভিযোগ দিলে কমিশন তদন্তে নামে।

তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ ও নথিপত্র সংগ্রহ করে দুদক কর্মকর্তারা।

সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন,“আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। সরেজমিনে পরিদর্শন ও নথি যাচাই করেছি। এখন কমিশনের কাছে বিস্তারিত তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর